সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গৃহস্থালি টুকিটাকি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গৃহস্থালি কাজ সহজ করতে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস। এতে যেমন ঝক্কি কমবে দৈনন্দিন কাজে, তেমনি সময়ও বাঁচবে।

 

  • বেগুন ভাজার আগে লবণ ছাড়া বাকি সব মসলা ও ১ চা চামচ তেল দিয়ে ১০-১৫ মিনিট মাখিয়ে রাখুন। ভাজার দুই মিনিট আগে লবণ ও ১ চিমটি চালের গুঁড়া দিন। এতে করে বেগুন ভাজতে তেল যেমন কম লাগবে, তেমনি খেতেও হবে সুস্বাদু।
  • বিস্কুট রাখার বয়ামে সামান্য চিনি রাখলে বিস্কুট মচমচে থাকে।
  • গরম কেক অথবা পুডিং সমান করে কাটতে চাইলে ছুরি গরম পানিতে ধুয়ে নিন।
  • রসুনের খোসা দ্রুত ছাড়াতে চাইলে ফুটন্ত পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখুন।
  • নেইল পলিশ লাগানোর সঙ্গে সঙ্গে নখ ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখলে নেইল পলিশ দ্রুত শুকিয়ে যাবে।
  • টমেটো অতিরিক্ত নরম হয়ে গেলে কিছুক্ষণ লবণ-পানিতে ডুবিয়ে রাখুন।
  • কাপড়ে চুইংগাম লাগলে ডিপ ফ্রিজে রেখে দিন কাপড়। ১ ঘণ্টা পর বের করে সহজেই উঠিয়ে ফেলুন চুইংগাম।
  • কাঁচ ও স্টিলের বাসন ঝকঝকে করতে চাল ধোয়া পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com