সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ মুক্তাগাছা-কালীবাড়ি রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাস।

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
আজ মুক্তাগাছা-কালীবাড়ি রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাস।
মুক্তাগাছা থেকে যাতায়াতকারী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর। আজ (৯ জুন ২০২৬) থেকে কলেজের নিজস্ব বাস আনুষ্ঠানিকভাবে মুক্তাগাছা কালীবাড়ি-ময়মনসিংহ রুটে চলাচল শুরু করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭:৩০ মিনিটে মুক্তাগাছা কালীবাড়ি বাজার থেকে কলেজের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে এবং দুপুর ২:১০ মিনিটে কলেজ গেট থেকে ফিরতি যাত্রা করবে।
এ সেবা শুধুমাত্র কলেজের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। বাসে যাতায়াতের ক্ষেত্রে সকল শিক্ষার্থীকে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
নতুন এই বাসসেবা চালুর ফলে মুক্তাগাছা এলাকার শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশার পর বাসসেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com