মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মোবাইলের সিম কার্ডে কর থাকছে না

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আসন্ন বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এমন ঘোষণা দেওয়া হতে পারে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার আইসিটিকে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ নিতে যাচ্ছে। বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে করের এই হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশ্বের সঙ্গে মিল রেখে সরকার এ খাতের বিকাশে কর ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর পদক্ষেপ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার জন্য প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে যাচ্ছে। তবে এতে বড় অংকের রাজস্ব ছাড় দিতে হচ্ছে সরকারকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে এর কর প্রত্যাহার করা হলের আগামী অর্থবছরে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com