সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মিষ্টি ফলের স্বাদে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জ্যৈষ্ঠের তপ্ত দিনে প্রশান্তি এনে দেয় নানা স্বাদের ফল। বাজারে এখন মিলছে আম, জাম, লিচুসহ বিভিন্ন জাতের রসালো মৌসুমি ফল। এসব ফল খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। ফলগুলো দিয়ে খুব সহজেই জিভে জল আনা বিভিন্ন পদ তৈরি করতে পারেন বাড়িতে। রেসিপি দিয়েছেন শেফ আলিফ রিফাত

ফিলিপিনো ম্যাংগো ব্যাংগো
উপকরণ: সাগুদানা আধা কাপ, আম কুচি এক কাপ, কোকোনাট জেলি আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কৌটা, হেভি ক্রিম আধা কাপ, না থাকলে গুঁড়া দুধ আধা কাপ, ম্যাংগো পাল্প এক কাপ, পানি এক লিটার।
প্রস্তুত প্রণালি: এক লিটার পানিতে সাগুদানা জ্বাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা পানিতে সাগুদানা ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এবার ব্লেন্ডার জারে আমের পাল্প, কনডেন্সড মিল্ক, হেভিক্রিম বা দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে ম্যাংগো ক্রিম বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে আম কুচি, কোকোনাট জেলি ও ম্যাংগো ক্রিম একত্রে মিশিয়ে নিয়ে ফ্রিজে রাখতে হবে। পরিবেশনের সময় আম কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

ক্যারামেল লিচি কুলফি
উপকরণ: লিচু ১০টি, চিনি এক কাপের চতুর্থাংশ, ঘন দুধ এক কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, ডানো ক্রিম এক টিন, কাঠবাদাম ১০টি।
প্রস্তুত প্রণালি: কাঠবাদাম ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার লিচুর বিচি সাবধানে একদিক কেটে বের করে তাতে আস্ত কাঠবাদাম ঢোকাতে হবে। একটি পাত্রে চিনি দিয়ে চুলায় বসাতে হবে। চিনি গলে গেলে লিচু দিতে হবে। খুব সাবধানে নাড়তে হবে; যেন লিচুর ভেতর থেকে বাদাম বের হয়ে না আসে। চিনি ধীরে ধীরে রং বদলে হালকা সোনালি রংয়ের ক্যারামেল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। একটি পাত্রে লিচুগুলো সাজিয়ে রাখতে হবে। ক্যারামেলের সঙ্গে এক কাপ দুধ মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার ক্যারামেল মিশ্রিত দুধ ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে ক্যারামেল দুধের মিশ্রণ, ডানো ক্রিম, কনডেন্সড মিল্ক নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার ক্যারামেলে কোট করা লিচুর ওপর ঢেলে দিয়ে পাত্রটি ট্যাপ করে নিতে হবে। ডিপ ফ্রিজে মিনিমাম ৭-৮ ঘণ্টা রেখে জমানোর পর কেটে পরিবেশন করতে হবে এ ক্যারামেল লিচি কুলফি।

ম্যাংগো জেলি ক্যান্ডি
উপকরণ : সিরার জন্য–আমের পাল্প আধা কাপ, চিনি এক কাপ, পানি আধা কাপ, লেবুর রস এক চা চামচ। জেলির জন্য: কর্নফ্লাওয়ার চার ভাগের এক কাপ, পানি এক কাপ, ফুড কালার সামান্য, ঘি এক টেবিল চামচ। ডেকোরেশনের জন্য: চিনিগুঁড়া ও ড্রাই কোকোনাট পরিমাণ মতো।
জেলি জমানোর জন্য: সাইজ মতো পাত্রে বাটার পেপার রেখে তাতে ঘি ব্রাশ করে রাখতে হবে।
প্রস্তুত প্রণালি: পানি, চিনি, লেবুর রস ও আমের পাল্প একসঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে এক তারের সিরা বানিয়ে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে পানি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে নাড়তে হবে। ঘন হয়ে থকথকে হয়ে এলে অল্প অল্প চিনির সিরা দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি সামান্য পাতলা হয়ে এলে মাঝারি আঁচে অনবরত নাড়তে হবে। ঘন হয়ে এলে ফুড কালার ও ঘি দিয়ে নাড়তে হবে ১ মিনিট। এবার নামিয়ে আগে থেকে প্রস্তুত করে রাখা পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। মিশ্রণটি পুরো জমে গেলে চিনির গুঁড়া ও নারকেলে গড়িয়ে নিতে হবে। নরম নরম এই জেলি ক্যান্ডি বাচ্চাদের অত্যন্ত প্রিয়।

জামের সুগার ফ্রি জ্যাম
উপকরণ: পাকা জাম আধা কেজি, খেজুরের পেস্ট আধা কাপ, লেবুর রস এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: জামের বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার একটা পাত্রে জামের পাল্প দিয়ে জ্বাল করতে হবে। জামের পাল্প যখন সেদ্ধ হয়ে ঘন হতে থাকবে তখন তাতে লেবুর রস ও খেজুরের পেস্ট ভালো করে মিশিয়ে নাড়তে হবে। মিশ্রণ ঘন থকথকে হলে নামিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা কাচের পাত্রে ঢেলে রাখতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com