সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঈদের আগের রাতে ময়মনসিংহের সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন।

 

বুধবার (২৭ মে) মধ্যরাত ১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যায়। গুরুতর আহত হন একজন। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বলেন, ‍“নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সম্পর্কিত বিষয়:

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com