সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
Police News
Police News

রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘ভেঙে পড়া’ পুলিশি ব্যবস্থা ‘পুনরুদ্ধারে’ নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যদিয়ে পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হয়।

গত বছরের ৫ অগাস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দেশজুড়ে পুলিশি স্থাপনায় হামলা ও জনতার ক্ষোভের মুখে একরকম ভেঙে পড়েছিল পুলিশি ব্যবস্থা। আন্দোলনে পুলিশের ‘নৃশংস হওয়ার’ পেছনে কর্মকর্তাদের দায় দিয়ে ‘বিক্ষুব্ধ’ হয়ে উঠেছিলেন সদস্যরাও।

এমন প্রেক্ষাপটের পর পুলিশি ব্যবস্থা ‘কার্যকরে প্রয়াসের’ কথা জানিয়েছেন দায়িত্বরতরা। সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা ও নানান দাবি-দাওয়ার মুখে শুরু হলো এবারের পুলিশ সপ্তাহ। এবার আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্বরতদের কাছে স্বাধীন পুলিশ কমিশন গঠন, ক্ষতিপূরণ ভাতা, স্বতন্ত্র সাইবার ইউনিট গঠনসহ বেশকিছু দাবির কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

তৃতীয় দিনের শুরুতে আইজি’জ ব্যাজ প্রদান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইজিপির সম্মেলন। এরপর প্রথমবারের মতো নাগরিকদের সাথে মতবিনিময় সভা থাকছে।

বিকেলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা এবং সন্ধ্যায় অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ অফিসারদের পুনর্মিলনী।

এবারের পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার জন্য মোট ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য পদক পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ২৮ জন আর রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৩৪ জন। তবে আন্দোলনের সময় প্রাণ হারানো কোনো পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়নি।

সংখ্যার দিক দিয়ে এবার পদক প্রাপ্তদের সংখ্যা গত বছরগুলোর তুলনায় অনেক কম। বছরজুড়ে ভালো কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ, সাহসকিতাপূর্ণ কাজের জন্য চারটি ক্যাটাগরিতে (বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম সাহসিকতা ও সেবা এবং প্রেসিডেন্ট পুলিশ পদক- পিপিএম সাহসিকতা ও সেবা) পদক দেওয়া হয়। বিগত বছরগুলোতে শতাধিক, এমনকি ২০১৯ সালে রেকর্ড সংখ্যক ৩৪৯ জন পুলিশ সদস্যকে এই পুরস্কার দেওয়া হয়।

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের তৃতীয় দিন প্রদান করবেন আইজিপি। গত বছর এই ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/মাকসুদ/ইভা

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com