সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় সংরক্ষিত নারী এমপি সাবিকুন্নাহার মুন্নীকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় সংরক্ষিত নারী এমপি সাবিকুন্নাহার মুন্নীকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
ময়মনসিংহের মুক্তাগাছায় সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান পাঠানসহ শিক্ষা, কৃষি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, উপজেলা আমীর অধ্যাপক শামছুল হক, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোজাহিদ, ময়মনসিংহ মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি লুৎফা আক্তার লিটা, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ শরীফ, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম শাহীন, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, মাওলানা মোজাম্মেল হক, আজীজুল হক শাহীন এবং পৌর আমীর মাওলানা আফতাবুর মহান আকন্দসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী নাহিদ হাসান আকন্দ, এমপি মহোদয়ের ছোট ছেলে মুয়াজ সাওবান আকন্দসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং মুক্তাগাছার উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক অগ্রগতি ও জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে মুক্তাগাছাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com