সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছা আর. কে. উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে স্পিড ব্রেকার ও ডিভাইডার স্থাপনের আবেদন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মুক্তাগাছা আর. কে. উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে স্পিড ব্রেকার ও ডিভাইডার স্থাপনের আবেদন
​দৃষ্টি আকর্ষণ: উপজেলা নির্বাহী অফিসার (UNO) মহোদয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ।
​আসসালামু আলাইকুম। আমি মুক্তাগাছা আর. কে. উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। অত্যন্ত গর্বের সাথে স্মরণ করছি যে, আমাদের প্রিয় বিদ্যালয়টি দীর্ঘ ১৩৩ বছরের এক গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
​কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, স্কুলের ঠিক সামনেই মূল সড়ক (মেইন রোড) থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বিদ্যালয়ের গেটের দুই পাশে কোনো স্পিড ব্রেকার (গতিরোধক) বা রোড ডিভাইডার নেই।
​ব্যস্ততম এই সড়কটিতে প্রতিনিয়ত যানবাহনগুলো অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করে। কোনো গতিরোধক না থাকায় বর্তমান কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন চরম আতঙ্ক ও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে বাধ্য হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা আমরা কেউই কামনা করি না।
​”শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই না কোনো অসাবধানতা বা অব্যবস্থাপনার কারণে কোনো শিক্ষার্থীর প্রাণ ঝুঁকিতে পড়ুক।”
​বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি— শিক্ষার্থীদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্কুলের গেটের দুই পাশে অতি দ্রুত স্পিড ব্রেকার ও প্রয়োজনীয় ডিভাইডার স্থাপনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক।
​আশা করি, উপজেলা প্রশাসন Uno Muktagachha স্যার) এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন।
@highlight

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com