সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এবার পবিত্র হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুযাইফি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্বে নিয়োগ দেন। বিষয়টি জানিয়েছে হারামাইনভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন।

শায়খ আলী হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতি করেছেন এবং কুবা মসজিদেও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সুমধুর কুরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পরিচিত।

আরাফাতের দিনের খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজির জন্য এই খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com