এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।








