সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভালুকায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী আইটি প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মে ২০২৬ থেকে জুন ২০২৬ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের প্রযুক্তি শিক্ষার আওতায় আনতে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যান কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। এতে করে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে-কলমে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com