মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হিরোশিমায় পিস পার্ক ও মিউজিয়াম পরিদর্শন করলেন জামায়াত আমির

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৬ মে) অনুষ্ঠিত এই সফরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক হামলার করুণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন। পরবর্তী সময় তেজস্ক্রিয়তার প্রভাবে সৃষ্ট নানা রোগে আক্রান্ত হয়ে আরো বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়। 

এখন ২০২৬ সাল। আজও হিরোশিমা শহর সেই বেদনাদায়ক ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

যে ভবনটির ওপর বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, তার ভগ্নাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। 

পরিদর্শনের সময় হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক ও সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন (এমপি) এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (এমপি) উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com