মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সংসদকে প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন নারী এমপিরা : ফখরুল

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা (এমপি) জাতীয় সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সংরক্ষিত আসনে বিএনপির নারী এমপিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যাঁরা নির্বাচিত হয়ে এসেছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আশা করি, জাতীয় সংসদে তাঁরা যথাযথ ভূমিকা পালন করবেন।

’ নারী সংসদ সদস্যরা সংসদকে আরো প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। 

বিএনপিদলীয় নবনির্বাচিত নারী এমপিরাও নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা জানান, সংসদে গিয়ে নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্ব দেবেন তাঁরা।

সমাধিস্থলে সংরক্ষিত নারী আসনের এমপিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির মহাসচিব, চিফ হুইপসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

গত রবিবার রাতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন শপথ নেন। একটি আসনে জটিলতা এখনো নিষ্পত্তি হয়নি।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com