সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুই ধাপে রান্না করুন ‘হাতে মাখা খিচুড়ি’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সকাল সকাল বৃষ্টি হয়ে গেলো। এমন দিনে খিচুড়ি ভোজ হলে মন্দ হয় না। আজ পাতে পড়তে পারে হাতে মাখা খিচুড়ি। জেনে নিন রেসিপি।

 

উপকরণ
চাল: দুই কাপ
মসুর ডাল: এক কাপ
আদাবাটা: এক চা-চামচ
রসুনবাটা: এক চা-চামচ
পেঁয়াজকুচি: আধা কাপ
কাঁচা মরিচ: আট-দশটি
হলুদগুঁড়া: এক চা-চামচ
মরিচগুঁড়া: এক চা-চামচ
লবণ: স্বাদমতো
সরিষার তেল: আধা কাপ
ধনেপাতাকুচি: তিন টেবিল চামচ
তেজপাতা: দুইটি
দারুচিনি: দুই টুকরা
ছোট এলাচি: চারটি
পানি: ৫-৬ কাপ

 

প্রথম ধাপ
শুরুতে চাল, ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। হাঁড়িতে তেল দিয়ে দিন। তেলে এবার পেঁয়াজ, আদা, দারুচিনি, তেজপাতা, এলাচি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, সব মসলা, লবণ, চাল, ডাল দিয়ে দিন। সঙ্গে গরম পানি দিন।

দ্বিতীয় ধাপ
পানি কমে এলে চুলার জ্বাল কমিয়ে দিন। এরপর কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com