সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ধোবাউড়ায় ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ জেলার ধোবাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি।

 

বুধবার (২২ এপ্রিল) ভোরে ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

নেত্রকোণা ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১১৩৯/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়ইগড়া এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩১১ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হ

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com