মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে এসএসসি, দাখিল ও সমমানের কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হওয়ার জন্য মহান রবের দরবারে দোয়া করেন তিনি। এ ছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য করা ছাউনি দেখেন এবং তৃষ্ণার্তদের জন্য সরবরাহ করা সুপেয় পানিরও খোঁজখবর নেন। 

এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com