কেন্দুয়ায় আকাশে মেঘ জমলেই যেন চলে বিদ্যুৎ বন্ধের প্রস্তুতি। সন্ধ্যার পর হালকা বাতাস ও বৃষ্টি হলেও সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে। এ ছাড়া বেশি গরম পড়লে চাহিদাও বাড়ে, তবে সরবরাহ কম হওয়ায় লোডশেডিং। বিদ্যুতের এমন লুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।








