গতকাল মঙ্গলবার সংসদ সচিবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৯ এপ্রিল পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পাঁচ সদস্যদের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন।








