মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘এক চীন নীতি’র প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সামনে রেখে বর্তমান সরকার নীতি প্রণয়ন করেছে। এ প্রসঙ্গে তিনি ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন এবং এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেংয়ের সঙ্গে গ্রেট হল অন দ্য পিপল এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে দুটি পৃথক দ্বিপক্ষীয় সভায় মিলিত হয়।

 

সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের মৈত্রী দৃঢ়করণের যে সূচনা হয় এবং পরবর্তী সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা নতুন উচ্চতায় উন্নীতকরণের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে। বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত সহযোগিতামূলক অংশদারিতে দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়। চীনের সিপিসি ও বিএনপির মধ্যে সম্পর্ক উন্নয়ন, দ্বিপক্ষীয় সফর এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক মতবিনিময়ের লক্ষ্যে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com