সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পরিত্যক্ত বস্তায় মিললো ১৪ কেজি গাঁজা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের বিলের পাড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গেলে পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত বস্তাটি থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধার করে, যার পরিমাণ ১৪ কেজি। আর মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com