সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কোন ডালের কী গুণ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
মসুর ডাল

প্রতি ১০০ গ্রাম খাবারযোগ্য মসুর ডালে রয়েছে জলীয় অংশ ১২.৪ গ্রাম, খনিজ পদার্থ ২.১ গ্রাম, আঁশ ০.৭ গ্রাম, খাদ্যশক্তি ৩৪৩ কিলোক্যালরি, প্রোটিন ২৫.১ গ্রাম, চর্বি ০.৭ গ্রাম, ক্যালসিয়াম ৬৯ মিলিগ্রাম, আয়রন ৪.৮ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি২ ০.৪৯ মিলিগ্রাম এবং শর্করা ৫৯.০ গ্রাম।

উপকারিতা

পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বললেন, ‘মসুর ডাল খেলে হূদযন্ত্র ভালো থাকে। এতে থাকা উচ্চ ফাইবার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। ম্যাগনেসিয়াম আমাদের রক্তে অক্সিজেন সরবরাহের প্রবাহ স্বাভাবিক রাখে।

ধমনি পরিষ্কার করে।’ এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়াতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। ওজন কমাতে পাতে নিয়মিত মসুর ডাল রাখতে পারেন।
মসুর ডালে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়, যা দীর্ঘ সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়। এতে অতিরিক্ত খাবার খাওয়ার আগ্রহ কমে। গভর্বতী মায়েদের জন্যও মসুর ডাল আয়রন ও ফলেট ক্যারটিনয়েডের একটি উৎকৃষ্ট উৎস এ সময় বেশির ভাগ মা রক্তস্বল্পতায় ভোগেন। এ জন্য গভর্বতী মায়েদের পাতে মসুর ডাল রাখতে পরামর্শ দেওয়া হয়।
 

মাষকলাইয়ের ডাল

প্রতি ১০০ গ্রাম খাবারযোগ্য মাষকলাইয়ের ডালে রয়েছে ক্যালরি ৩৪১ কিলোক্যালরি, পটাসিয়াম ৯৮৩ মিলিগ্রাম, প্রোটিন ২৫ গ্রাম, সোডিয়াম ৩৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৩৮ মিলিগ্রাম এবং আয়রন ৭.৫৭ মিলিগ্রাম।

উপকারিতা

এই ডালে রয়েছে প্রচুর ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে। আরো আছে পটাসিয়াম, যা রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে। ফলে হার্ট সুস্থ থাকে।

পেশি গঠনে ও শরীরিক বৃদ্ধি সাধনে বিশেষ ভূমিকা রাখে মাষকলাইয়ের ডাল। 

মুগ ডাল

প্রতি ১০০ গ্রাম খাবারযোগ্য মুগ ডালে রয়েছে ক্যালরি ৩৪৭ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ৬২.৬২ গ্রাম, চিনি ৬.৬ গ্রাম, আঁশ ১৬.৩ গ্রাম, চর্বি ১.১৫ গ্রাম, প্রোটিন ২৮.৮৬ গ্রাম, ক্যালসিয়াম ১৩২ মিলিগ্রাম, আয়রন ৬.৭৪ মিলিগ্রাম, পটাসিয়াম ১২৪৬ মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম ১৮৯ মিলিগ্রাম।

 

উপকারিতা

রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে মুগ ডাল। এই ডাল খেলে হূদরোগের ঝুঁকি কমে। এতে থাকা পুষ্টি যকৃতে চর্বি জমতে বাধা সৃষ্টি করে। এতে থাকা উচ্চমানের ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে। ক্ষুধা কম লাগে। উচ্চ মানের প্রোটিন মাংসপেশিকে চর্বিমুক্ত করে।

ছোলার ডাল

প্রতি ১০০ গ্রাম খাবারযোগ্য ছোলার ডালে রয়েছে ক্যালরি ৬৯০ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ২৭.৪২ গ্রাম, চিনি ৪.৮ গ্রাম, আঁশ ৭.৬ গ্রাম, চর্বি ২.৫৯ গ্রাম, প্রোটিন ৮.৮৬ গ্রাম এবং ক্যালসিয়াম ৪৯ মিলিগ্রাম।

উপকারিতা

ছোলার ডাল অত্যন্ত ফাইবারসমৃদ্ধ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। ফলে খাদ্যনালিতে জীবাণু জন্মাতে পারে না। এতে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। এতে থাকা ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ছোলার ডাল দীর্ঘ সময় শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে। এ জন্য দীর্ঘ সময় কর্মক্ষম থাকা যায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com