ন্যাশনাল ব্যাংক : ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের (আইসিসিডি) যৌথ উদ্যোগে ‘কমপ্লায়েন্স কালচার ইন ব্যাংক’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি ।