আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হজযাত্রীদের শুভেচ্ছা জানান এবং পবিত্র হজ পালনকালে তাঁদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।
আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হজযাত্রীদের শুভেচ্ছা জানান এবং পবিত্র হজ পালনকালে তাঁদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।
এ বছর সেনাবাহিনী হজ কাফেলার মোট ২৮৭ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন।
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাপ্রধানের : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত বুধবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার জন্য ক্রীড়া’ এই অন্তর্ভুক্তিমূলক ও সুদূরপ্রসারী বিশেষ পরিকল্পনাকে সামনে রেখে দেশের ক্রীড়া উন্নয়নে কার্যকর অবদান রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় একটি আধুনিক ও সমন্বিত ক্রীড়া অবকাঠামো হিসেবে আর্মি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের দুটি ইনডোর স্টেডিয়াম, একটি স্পোর্টস একাডেমি এবং জিমনেসিয়ামসহ উন্নত স্পোর্টস সায়েন্স সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী ও বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড় এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।