সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউমান পটেনশিয়াল সাসটেনেইসন বা (ডপস্) এর আয়োজনে মেধাবৃত্তির পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের গৌরীপুরস্থ ডপস্ ক্যাডেট মেস প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।

ডপস্ সভাপতি মো. শহিদুর রহমানের (অব: সার্জন) সভাপতিত্বে এবং ডপস্ প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতীতের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মুহসিন আলী আকন্দ, কবি হাসান শরাফত প্রমুখ।

এছাড়াও‌ ডপস্ সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানাসহ ডপস্ সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ডপস্ আয়োজিত জেলার পাঁচটি উপজেলার ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫০ জন অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও সকলকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জেলায় শ্রেষ্ঠ জনকে কম্পিউটার উপহার দেওয়া হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com