সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জ্বালানি তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় জামালপুরে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে চন্দেরবন্দ তিনানীপাড়া এলাকায় লাইসেন্সবিহীন এবং অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

 

এদিন সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে একথা জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, এসময় আটককৃত ১১০ লিটার জ্বালানি তেল গ্রাহকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

 

 

এর আগে মজুত থাকার পরও গ্রাহকের কাছে জ্বালানি তেল বিক্রি না করার অপরাধে জামালপুরের জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, জামালপুর জেলার সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেল চালকরা অপেক্ষা করছিলেন জ্বালানি তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুত পান তারা।

মন্ত্রণালয় আরও জানায়, মজুত থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিক্রি শুরু হয়।

 

 

ইরানে হামলা, পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। ফলে গোটা বিশ্বে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি তেলের বাজারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com