সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভালুকায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা মৌজায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকুটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকার বনভূমি থেকে অনুমোদন ছাড়াই মাটির উপরিস্তর কেটে বিক্রি করে আসছিল। অভিযোগ পেয়ে বন বিভাগ বিষয়টি প্রশাসনকে অবহিত করলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি ঘটনাস্থল থেকেই জব্দ করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আংগারগারা বিটের বিট অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, বন বিভাগের দাবিকৃত জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়েছে। এ ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও অভিযান চলবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com