সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে ফুটপাত ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) বাকৃবি পূবালী ব্যাংক এলাকা থেকে আশরাফুল হক হল পর্যন্ত ফুটপাত ও সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একইদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুরের নিচু এলাকা ও রেল ক্রসিং মিন্টু কলেজ সংলগ্ন রাস্তায় আর সি সি রাস্তার কাজের উদ্বোধনও করেন।

প্রশাসক রোকন বলেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়ক ও ফুটপাতের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। নতুন প্রকল্পের মাধ্যমে পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত এবং যানবাহনের জন্য উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত হবে।

তিনি আরও জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে এবং জনদুর্ভোগ লাঘবসহ আধুনিক নগর গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com