সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে



ময়মনসিংহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে তারেক স্মৃতি অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা হজের বিভিন্ন নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং পবিত্র হজ পালনের সঠিক পদ্ধতি সম্পর্কে হজযাত্রীদের বিস্তারিত ধারণা দেন। এছাড়াও হজযাত্রার সময় স্বাস্থ্যসচেতনতা, শৃঙ্খলা বজায় রাখা এবং দলগতভাবে দায়িত্বশীল আচরণের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও শৃঙ্খলার এক মহান শিক্ষা। তিনি বলেন, হজযাত্রীরা যেন সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে পবিত্র হজের প্রতিটি ধাপ যথাযথভাবে পালন করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, হজ পালনের সময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং সৌদি আরবের আইন-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে তিনি হজযাত্রীদের সুস্থ ও নিরাপদভাবে হজ পালন করে দেশে ফিরে আসার জন্য দোয়া ও শুভকামনা জানান।

প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা অংশগ্রহণ করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com