সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শমসের আলীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী এডঃ শমসের আলী (৮২) সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফুলবাড়ীয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম রতনের পিতা।
মঙ্গলবার বাদ জোহর মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ মুক্তাগাছা পৌর গোস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ময়মনসিংহ-৫(মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান সরকার রোকন, সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, ময়মনসিংহ বার কাউন্সিল, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com