সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাণ জুড়ানো শরবত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
ওয়াটারমেলন মিল্কশেক

উপকরণ

তরমুজ টুকরা দুই কাপ

চিনি দুই চা চামচ

তরল দুধ দুই কাপ

ক্রিম আধা কাপ

কয়েক টুকরা বরফ।

প্রাণ জুড়ানো শরবত

যেভাবে তৈরি করবেন

*   প্রথমে তরমুজের লাল অংশ টুকরা করে কেটে বীজগুলো ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে চিনি, তরমুজ ও দুধ ব্লেন্ড করে নিন।

* সব শেষে ক্রিম ও বরফের টুকরা দিয়ে আবার ব্লেন্ড করে সার্ভিং গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

গরমে এক নিমেষে প্রাণ জুড়িয়ে দেবে তরমুজের মিল্কশেক। 

 

ভার্জিন মোহিতো

উপকরণ

লেবুর রস দুই চা চামচ

পুদিনাপাতা কুচি এক চা চামচ

সুগার সিরাপ দুই চা চামচ

সোডা তিন কাপ

বিট লবণ এক চিমটি

বরফ কুচি কয়েক টুকরা

পিপারমিন্ট ট্যাবলেট একটি।

প্রাণ জুড়ানো শরবত

যেভাবে তৈরি করবেন

*  সার্ভিং গ্লাসে পুদিনাপাতা হাত দিয়ে একটু কচলে ছিঁড়ে দিন, যেন পুদিনার ঘ্রাণ বের হয়। এরপর এতে পিপারমিন্ট ট্যাবলেট গুঁড়া করে দিন।

 

* এরপর লেবুর রস, সুগার সিরাপ, বিট লবণ ও স্প্রাইট দিয়ে নেড়ে নিন। শেষে ওপরে বরফের টুকরা দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

*   আমি পরিবেশনের জন্য লেবুর টুকরা ও পুদিনাপাতা ব্যবহার করেছি।

 

গুড়ের শরবত

উপকরণ

গুড় এক কাপ

লেবুর রস দুই চা চামচ

তোকমা এক চা চামচ

বরফ কুচি পরিমাণমতো।

 

প্রাণ জুড়ানো শরবত

যেভাবে তৈরি করবেন

*   পানিতে গুড় দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে ঝোলা গুড়ও ব্যবহার করতে পারেন।

*  আধা কাপ পানিতে পাঁচ মিনিট তোকমা ভিজিয়ে রেখে দিন। এরপর ভেজানো তোকমা, গুড় ও লেবুর রস চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন।

*    এরপর সার্ভিং গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দারুণ মজার গুড়ের শরবত।

গরমে এই শরবত পেট ঠাণ্ডা রাখে। 

 

আনারসের টক ঝাল

উপকরণ

আনারস একটি, লবণ ও চিনি স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া সামান্য, কাঁচা মরিচ কুচি করা একটি এবং বিট লবণ আধা চা চামচ।

প্রাণ জুড়ানো শরবত

যেভাবে তৈরি করবেন

*  আনারস ভালো করে পরিষ্কার করে ছিলে ছোট টুকরা করে কেটে ব্লেন্ড করে নিন।

*  এরপর এতে লবণ, চিনি, বিট লবণ, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিন।

*   চাইলে জুস ছেঁকে নিতে পারেন। এরপর এতে স্বাদমতো কাঁচা মরিচ কুচি দিয়ে পরিবেশন করুন‌ টক ঝাল মিষ্টি স্বাদের জুস।

 

আইসড টি লাতে

 

উপকরণ

ঘন দুধ এক কাপ, মধু দুই চা চামচ, ব্ল্যাক টি-ব্যাগ দুটি, আইস কিউব ছয়-সাতটি এবং গরম পানি আধা কাপ।

প্রাণ জুড়ানো শরবত

যেভাবে তৈরি করবেন

*    প্রথমে পানি গরম করে ফুটিয়ে নিন। এরপর এতে ব্ল্যাক টি-ব্যাগ দুটি দিয়ে পাঁচ মিনিট রেখে দিন।

*   এরপর একটি জার বা গ্লাসে আইস কিউবগুলো নিন।

*  গরম পানিতে চায়ের রং এলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। এরপর টি-ব্যাগ তুলে নিয়ে মধু মেশানো চা আইস কিউবের জারে ঢেলে দিন।

*   সব শেষে জারে ঘন দুধ ঢেলে নেড়ে নিলেই তৈরি মজাদার আইসড টি লাতে। এবার পরিবেশন করুন।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com