সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সেতু নয় যেন মৃত্যু ফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে



নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ভাষায়, এটি এখন আর সেতু যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্র্নিমাণ না হওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য এটি একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষি পণ্য পরিবহন, জরুরি রোগী আনা-নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন। একসঙ্গে দুটি অটোরিকশা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জনসাধারণ। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ^াস জানান, ভোরাঘাট সেতুটি ১৯৯৫সনে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রীজটি ঝুকিপূর্ন হওয়ায় সংস্কার ও নতুন একটি করে করার জন্য প্রস্তাবনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, ভোড়াঘাট ব্রীজটি খুবই গুরুত্বপূর্ন। ব্রীজটি নতুন করে নির্মান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com