সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান
ময়মনসিংহে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ-এর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে চলমান পাঠদানের বাস্তবচিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠ, একাডেমিক ভবন ও শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com