ময়মনসিংহের ত্রিশালে নগদ ৯ লাখ টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে নগদ ৯,০০,০০০/- টাকা চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরো পড়ুন
ত্রিশাল থানায় মামলা নং ২৫(৩)২০২৬ রুজু করা হয়। মামলার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এজাহারভুক্ত আসামী রবিন আহম্মেদ (৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত নগদ ৫,০০,০০০/- টাকা উদ্ধার করা হয়েছে।