সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইসলামী অর্থনীতির সেরা ১০ বিদ্যাপীঠ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি ও অর্থায়নের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। ফলে ইসলামী অর্থনীতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহও দিন দিন বাড়ছে। মুসলিম দেশগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেমন ইসলামী অর্থনীতিকে পাঠ্যভুক্ত করছে, তেমনি ইসলামী অর্থনীতির ওপর বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে উঠছে। এমনকি অনেক অমুসলিম দেশেও ইসলামী অর্থনীতির ওপর প্রাতিষ্ঠানিক পাঠদানের পরিমাণ বাড়ছে।

 

সম্প্রতি ইসলামী অর্থনীতিবিষয়ক আন্তর্জাতিক দুই প্রতিষ্ঠান দিনারস্ট্যান্ডার্ড ও সালাম গেটওয়ে ইসলামী ব্যবসা ও অর্থনীতির ওপর পাঠদানকারী প্রতিষ্ঠানগুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে। তাদের তালিকায় বিশ্বের সেরা ৩০টি বিদ্যাপীঠ স্থান পেয়েছে। প্রতিষ্ঠানগুলোকে তিনটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। তা হলো—১. পাঠক্রম, যা ব্যবসা ও অর্থনীতি শিক্ষার গভীরতা নির্ণয় করে।

এ জন্য নির্ধারিত ছিল ৪৫ শতাংশ নম্বর। 

২. প্রাতিষ্ঠানিক নির্ভরযোগ্যতা, যা প্রতিষ্ঠানের মান, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও স্বীকৃতির প্রতিফলন। এ জন্য নির্ধারিত ছিল ৩৫ শতাংশ নম্বর।

৩. সার্বিক পরিবেশ, যা প্রতিষ্ঠান, শিক্ষা, শিক্ষার্থী ও ব্যবস্থাপনার শক্তি তুলে ধরে।

এ জন্য নির্ধারিত ছিল ২০ শতাংশ নম্বর। 

ইসলামী অর্থনীতির পাঠদানে শীর্ষে রয়েছে মালয়েশিয়া। ইসলামী ব্যবসা ও অর্থনীতি বিষয়ক বিশ্বের সেরা ৩০ প্রতিষ্ঠানের ৯টিই দেশটিতে অবস্থিত। শীর্ষস্থান অধিকারী প্রতিষ্ঠানটিও মালয়েশিয়ায় অবস্থিত। ৮৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স (আইএনসিইআইএফ)।

কুয়ালালামপুরে অবস্থিত এই প্রতিষ্ঠান তার পাঠক্রম, শক্তিশালী ব্যবস্থাপনা ও সৃজনশীল কর্মপরিকল্পনার জন্য সারা বিশ্বে পরিচিত। 

৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক ডারহাম ইউনিভার্সিটি বিজনেস স্কুল। ইসলামী অর্থনীতির ওপর গবেষণা ও পাঠদানে পশ্চিমা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতর ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সুনাম রয়েছে। ৭৮.৭৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়ার বিজনেস অ্যান্ড ইকোনমিকস ফ্যাকাল্টি।

ইসলামী ব্যবসা ও অর্থনীতির পাঠদানে দেশ হিসেবে দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় দেশটির চারটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তিন প্রতিষ্ঠান নিয়ে তৃতীয় স্থানে আছে সৌদি আরব। তালিকায় বাহরাইন ও পাকিস্তানের দুটি করে প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

যদিও উপসাগরীয় দেশগুলোতে ইসলামী অর্থনীতির পাঠদান মালয়েশিয়ার মতো সুসংহত, পরিকল্পিত ও শক্তিশালী নয়, তবু বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইসলামী অর্থনীতিবিষয়ক বেশ কয়েকটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসা ও অর্থনীতি বিষয়ক শিক্ষার উন্নয়ন সৌদি আরবের ভিশন ২০৩০-এর অন্তর্ভুক্ত। দেশটি এই খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি ও কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস শীর্ষ তালিকায় স্থান পেয়েছে।

তালিকায় শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো এবং তাদের পয়েন্ট হচ্ছে—৪. ইউনির্ভাসিটাস ইন্দোনেশিয়া (৭৫.৩); ৫. ইউনিভার্সিটি কেপাংসান, মালয়েশিয়া (৭৫.৩); ৬. ইউনিভার্সিটি সাইনস, মালয়েশিয়া (৭৫.৩); ৭. ইউনিভার্সিটি উতারা, মালয়েশিয়া (৭৫.৩); ৮. ইউনিভার্সিটি অব বাহরাইন (৭৪.৮); ৯. ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাকিস্তান (৬৯.৮); ১০. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া (৬৮.৫)।

শীর্ষ ৩০ প্রতিষ্ঠানের বাইরে এই সমীক্ষায় ইসলামী অর্থনীতি সম্পর্কিত প্রোগ্রাম ও গবেষণায় উদীয়মান আরো পাঁচ প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। সেগুলো হচ্ছে—১. হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট (কাতার); ২. রাবাত বিজনেস স্কুল (মরক্কো); ৩. প্রিন্স মোহাম্মদ বিন সালমান কলেজ অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (সৌদি আরব); ৪.তাজকিয়া ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস (ইন্দোনেশিয়া); ৫. আল-ফারাবি কাজাখ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস (কাজাখস্তান)।

তথ্যঋণ : সালাম গেটওয়ে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com