সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়ার বাগানবাড়ি নামক স্থানে লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম।  এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দাপুনিয়া থেকে ছেড়ে যাওয়া একটি লরির সঙ্গে ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে শিপা আক্তার (৩২) নামে এক নারী মারা যায়। নিহত সারোয়ার এ কাইয়ুমের বাড়ি ভালুকা উপজেলার মরচি গ্রামে। শিপা আক্তার ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। এদিকে ভর্তিকৃত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি পুলিশ লরিটি আটক করেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com