সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আর্মড পুলিশের অভিযানে ৮২টি হারানো মোবাইল উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সাইবার ক্রাইম সেলের অভিযানে হারিয়ে যাওয়া ৮২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

 

 

২ এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম সেল সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে।

 

 

দেশের বিভিন্ন থানায় দায়ের করা মোট ৮২টি জিডির তথ্য সংগ্রহ করে উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

 

 

এছাড়া অনলাইন আর্থিক প্রতারণার ঘটনায় বিকাশ অ্যাকাউন্টে ভুলক্রমে চলে যাওয়া ১৪ হাজার ৯০০ টাকাও উদ্ধার করা হয়েছে। শেরপুর ও কিশোরগঞ্জ জেলার দুটি পৃথক জিডির ভিত্তিতে এ অর্থ উদ্ধার করা হয়।

 

 

সোমবার (৩০ মার্চ) মুক্তাগাছা ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ২ এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

পুলিশ জানায়, প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com