মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে বিশ্বব্যাংকের সহযোগিতা আরো সম্প্রসারণের আহবান

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহবান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জিন পেসমির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠককালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী।

এরই মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহবান জানান তিনি। 

এ সময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভুক্ত খাতগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

বাস্তব ও টেকসই প্রকল্প গ্রহণে জোর স্থানীয় সরকার মন্ত্রীর : টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের আওতায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, কোনো প্রকল্পের কাজ যেন অযৌক্তিকভাবে আটকে না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন নিশ্চিত করতে হবে।

সভায় সংস্থাভিত্তিক অর্থ বরাদ্দ, সমাপ্তির অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর তালিকা এবং চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি ও চ্যালেঞ্জ উপস্থাপন করা হয়। পরে আলোচনার ভিত্তিতে মন্ত্রী প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com