সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহ হাসপাতালে হাম আক্রান্ত আরও ৬ শিশু ভর্তি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
হাম রোগের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৬ শিশু ভর্তি হয়েছে। এছাড়া জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইন উদ্দিন হাম রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আইসোলেশন ওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

সূত্র জানায়, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

ফলে পরিস্থিতি সামলাতে গত ২৪ মার্চ হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে হাসপাতাল প্রশাসন। এজন্য শিশু ওয়ার্ডের তিনটি পৃথক কক্ষে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে হামের চিকিৎসা চলছে। 

banglanews24

হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, পরিস্থিতি সামলাতে হাসপাতালের ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কাজ চলছে।

সেখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন, চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে। যে শিশুদের অক্সিজেন লাগছে, তারা পর্যাপ্ত পাচ্ছে। তবে আইসিইউ লাগবে– এমন পরিস্থিতির কোনো রোগী এখন পর্যন্ত আমাদের এখানে ভর্তি হয়নি। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইন উদ্দিন বলেন, হামের প্রাদুর্ভাব সারা দেশে বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ময়মনসিংহ বিভাগীয় এলাকায়ও হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে, শিশু ওয়ার্ডে স্থান সংকুলান হচ্ছে না।

সেজন্য হাসপাতালের নতুন ভবনের ৮ তলার পশ্চিম পাশে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। 

ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, হামে আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে আজ সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com