সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রটোকল ভেঙে দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক ব্যক্তির দাফনকাজে সরাসরি অংশ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ব্যাপক প্রশংসা করছেন সবাই।

জানা গেছে, গত শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে আজিমুল মিয়া (৪০) হৃদরোগে মারা গেলে বিকেলে তার দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

ঠিক তখন পাশ দিয়ে যাওয়ার সময় দাফনকাজ চলতে দেখে গাড়িবহর থামিয়ে দেন প্রতিমন্ত্রী। পরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কবরস্থানে গিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি।

একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখে সবাই অভিভূত হয়েছেন স্থানীয়রা। তার এই মানবিক উদ্যোগকে বিরল ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com