সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঈদের তারিখ জানাল সৌদি আরব Copied from: https://rtvonline.com/

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশ্বের কোটি কোটি মুসলমানের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।

 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বুধবার(১৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল।

ইসলামি বা আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো বছরের নবম মাস, যা সিয়াম সাধনার মাস হিসেবে পরিচিত। আর শাওয়াল হলো দশম মাস। দীর্ঘ এক মাস রোজা রাখার পর এই শাওয়াল মাসের প্রথম দিনটিই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com