সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাহানারা বেগম (রাজনীতিবিদ)

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপিকা
জাহানারা বেগম
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ সেপ্টেম্বর ১৯৯১ – ৩০ মার্চ ১৯৯৬
পূর্বসূরী একিউএম বদরুদ্দোজা চৌধুরী
উত্তরসূরী শামসুল হক
রাজবাড়ী-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬
পূর্বসূরী কাজী কেরামত আলী
উত্তরসূরী কাজী কেরামত আলী
২২ নং মহিলা আসনের সাংসদ
কাজের মেয়াদ
৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪২
রাজবাড়ী
মৃত্যু ২৪ জুলাই ২০২১ (বয়স ৭৯)
বসুন্ধরা, ঢাকা
রাজনৈতিক দল বিএনপি, বিএনএফ, এলডিপি
সন্তান দুই পুত্র ও এক কন্যা

অধ্যাপিকা জাহানারা বেগম (১১ ফেব্রুয়ারি ১৯৪২ – ২৪ জুলাই ২০২১) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, যিনি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।[১]

প্রাথমিক জীবন

জাহানারা বেগম ১৯৪২ সালের ১১ ফেব্রুয়ারি রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত, তার দুই পুত্র ও এক কন্যা ছিলেন।

রাজনৈতিক ও কর্মজীবন

জাহানারা বেগম ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন।

তিনি দুবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

তিনি পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন-২২ এর সদস্য ছিলেন।[২] ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজবাড়ী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কো-চেয়ারম্যান। এর আগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিবের হিসেবেও দায়িত্বে পালন করেছেন।[৩]

মৃত্যু

জাহানারা বেগম ২৪ জুলাই ২০২১ ঢাকার বসুন্ধরায় মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র

  1.  “৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা” (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. “৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা” (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. “শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যেতে চায় বিএনএ”। সমকাল। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
  4. “সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের ইন্তেকাল”। ঢাকা পোস্ট। ২৪ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com