সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

শেরপুর নকলায় সড়ক দুর্ঘটনায় নাজিফ মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোবাইকের ড্রাইভার এবং একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নকলা পৌর এলাকার কূর্শা বাদাগৈড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত শিশু নাফিজের মা সুমি আক্তার, ভাই নাহিদ ও বোন নওশিন (১৫)।  অপরজন সিএনজি ড্রাইভার।

হতাহতদের বাড়ী জামালপুর সদর থানার কালীবাড়ি এলাকায়।

জানা গেছে, নিহতের পিতা মো. নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ সদস্য।  ওই পরিবারটি ঈদ করতে সিএনজিযোগে তারাকান্দা হতে শেরপুরের নকলা হয়ে জামালপুর গ্রামের বাড়ী যাচ্ছিল।

এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সিএনজি চালকসহ গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com