সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৫

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৫
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকায় এসআই মুকিত হাসানের নেতৃত্বে অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সানি চৌধুরী (২৮), তানভীর মাসুক খান (২৫) ও সুব্রত কুমার সরকার ওরফে রনি (৩৫)কে গ্রেফতার করা হয়।
এর আগে একই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে পাটগুদাম এলাকায় এসআই যুবরাজ দাসের নেতৃত্বে আরেকটি অভিযানে প্রায় ৮৪ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ আলেয়া (৪৫) ও আবু হুরাইরা (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com