সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সার্চ
শিরোনামঃ
গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, গাড়ি-দোকান ভাঙচুর
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে কী আলোচনা হলো, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সামনে কি ঘটছে?
ফের মণিপুরে সংঘাত, নিহত ৫
মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল
বিলুপ্তির দ্বারে রাজধনেশ
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা
Toggle navigation
প্রধান খবর
সারাবাংলা
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
নিবন্ধ
সাহিত্য ও শিল্পকলা
কৃষি
স্বাস্থ্য
আইন
ধর্ম
বিনোদন
ব্যক্তিত্ব
সংগীত, আবৃত্তি ও নৃত্য
রান্না
মহিলা
শিশু
ফিচার
অন্যান
আমাদের কথা
যোগাযোগ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।
Home
ময়মনসিংহের খবর
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
২৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়মিত নতুন প্রকল্প গুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা টু সত্রাশিয়া বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ সাতটি কাজ চলমান। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান।
সভাপতি বলেন , আসন্ন ২৬ মার্চ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিগুলোতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণদের পেশাদারিত্বের জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিভাগীয় জেলা তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন
Facebook
Twitter
Digg
Linkedin
Reddit
Google Plus
Pinterest
Print
এই বিভাগের আরো সংবাদ
ধামাচাপার চেষ্টা ভেস্তে দিল পুলিশ: দুর্গাপুরে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী যুবক নিহত
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
দুই ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ১৫ জনের
শিশু ধর্ষণ ও হত্যাকারীর বিচারের দাবি
সর্বশেষ আপডেট
জনপ্রিয় সংবাদ
গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, গাড়ি-দোকান ভাঙচুর
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে কী আলোচনা হলো, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সামনে কি ঘটছে?
ফের মণিপুরে সংঘাত, নিহত ৫
মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল
বিলুপ্তির দ্বারে রাজধনেশ
সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা
প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকে কী আলোচনা হলো, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি রুপি ছাড়াল
গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, গাড়ি-দোকান ভাঙচুর
ফের মণিপুরে সংঘাত, নিহত ৫
জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, সামনে কি ঘটছে?
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From
ThemesBazar.Com