সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ‘ভালুকা সাহিত্য সংসদ’র আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ্ব এম এ রশিদ।

এসময় ময়মনসিংহের ভালুকাসহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ,অধ্যাপক সাইদুর রহমান হাওলাদার, কবি আবুল বাশার শেখ, মো: কামরুজ্জামান মো:  জিহাদ হাসান. শাহীন,মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ  মো: আসাদ, সুরঞ্জিত বারৈ  তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা,বিনয় দেবনাথ. আরাফাত রিলকে মোখলেছুর রহমান মনির,কামরুল এহসান চন্দন, সজিব।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আসাদুজ্জামান সুমন রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলম খলিলুর রহমান, রাজু আহমেদ, জসিম আহমেদ, খোরশেদ আলম জীবন, সাখাওয়াত হোসেন সুমন, রোমান আহমেদ নকিব, খোরশেদ আলম জীবন, আরিফ বাহার আহমেদ প্রমুখ।

কবিতা পাঠ ও আলোচনা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com