সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় হৃদয়মোড়ে “সাইদুল অটো হাউস” শোরুমের শাটার ভেঙে দুর্ধর্ষ চুরি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় হৃদয়মোড়ে “সাইদুল অটো হাউস” শোরুমের শাটার ভেঙে দুর্ধর্ষ চুরি
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার হৃদয়মোড় এলাকায় একটি অটো পার্টসের শোরুমে ভোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে ‘সাইদুল অটো হাউস’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ে আসা সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে দোকানে হানা দেয়। তারা গাড়িটি দিয়ে দোকানের শাটারে সজোরে ধাক্কা দিলে শাটার ভেঙে যায়। এরপর দ্রুত সময়ের মধ্যে দোকানে প্রবেশ করে ভেতরে থাকা বিপুল সংখ্যক ব্যাটারি গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক সিএনজি চালক বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে। স্থানীয়রা জানান, তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে চক্রটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দোকানের মালিক সাইদুল ইসলাম বলেন, সংঘবদ্ধ চক্রটি শাটার ভেঙে দোকানের উল্লেখযোগ্য পরিমাণ ব্যাটারি নিয়ে গেছে, যার আর্থিক ক্ষতি বড় অঙ্কের। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com