সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি শিমুল বিশ্বাসের

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
জামায়াতের শক্ত অবস্থান থাকা পাবনা সদর আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকার চাঁদাবাজ ও অনৈতিক সুবিধাবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন তিনি। এসময় চাঁদাবাজি, দখলবাজি ও অনৈতিক যেকোনো সুবিধা গ্রহণ বা অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

 

দীর্ঘদিন পর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ইচ্ছে মতো অবাধে ভোট প্রদান করেছে। জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় অর্জন করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জনগণের এই আস্থা ও ম্যান্ডেটকে গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করেছে। 

আমি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস স্পষ্টভাবে ঘোষণা করছি— আমার নির্বাচনী এলাকা পাবনা-৫ সদর আসনসহ পাবনার কোথাও চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে ফাও খাওয়া, অবৈধ সুবিধা গ্রহণ বা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যক্তি বিএনপির এমনকি আমার নাম ব্যবহার করে অবৈধভাবে সুবিধা দাবি করছে। এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকভাবে নিন্দনীয়। এর সঙ্গে আমার বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। 

যদি কেউ বিএনপির বা আমার নাম ব্যবহার করে অর্থ দাবি করে বা কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে, অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।

প্রশাসনকে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। 

আমি আরো স্পষ্টভাবে বলতে চাই- তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, ফাও খাওয়া বা অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রাজনৈতিক পরিচয় কখনো অপরাধের ঢাল হতে পারবে না।

রাজনীতি আমাদের কাছে দায়িত্ব—কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার মাধ্যম নয়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি সমাজ গঠনে কাজ করি। আমীন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com