সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

 

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন খান (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গফরগাঁও রেলস্টেশন-এর হোম সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি অভিমুখে যাওয়ার পথে রেলস্টেশনের হোম সিগনাল অতিক্রম করার পর আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের সামনে রেললাইন পারাপারের সময় মো. মহিউদ্দিন খান ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে স্বজনদের সহযোগিতায় তাঁকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com