উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, টিসিবি ডিলার সাজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মুন মুন জাহান লিজা বলেন, অনেক বছর ধরে বকশীগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। আমি যোগদানের পর থেকে টিসিবির পণ্য বিক্রির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনরায় বিক্রির উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় আবার এই উপজেলায় পণ্য বিক্রি শুরু হয়েছে। ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নেই বিক্রি করা হবে টিসিবির পণ্য। একজন ভোক্তা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৫৫ টাকা দরে দুই কেজি মুসর ডাল ও ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন বলে জানান তিনি।
”