সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন হুমায়ূন কবির (২৬) ও শহিদুল ইসলাম (২৮)। তারা যথাক্রমে উপজেলার দুধনই গ্রামের আ. ছাত্তারের ও পূর্ব সোহাগীপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।

ধোবাউড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আল মামুন সরকারের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন, এএসআই রকিব ও এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ধোবাউড়া থানার একটি টহল দল সদর ইউনিয়নের বলরামপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com